২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারিকো বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের (এমবিএল) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 10:46 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে কোম্পানির পরিচালক ও অন্যান্য অংশীদারদের উপস্থিতিতে ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ম্যারিকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সওগতা গুপ্তার সভাপতিত্বে সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আদিত্য সোম, স্বতন্ত্র পরিচালক রোকিয়া আফজাল রহমান ও মাসুদ খানসহ কোম্পানির অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ (৫ টাকা সমমূল্যের প্রতিটি শেয়ার) অনুমোদন করা হয়েছে।

২০১৪-১৫ অর্থবছরে বিভিন্ন সময়ে ঘোষিত ৩৭৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশসহ সর্বমোট ৪২৫ শতাংশ লভ্যাংশও অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪-১৫ অর্থবছরে কর আদায়ের পর কোম্পানির নিট লাভের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪ কোটি টাকা। ফলে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪৩ টাকার মধ্যেই রয়েছে।