পুঁজিবাজারে বিঘ্নিত লেনদেনে বেড়েছে সূচক
কারিগরি ত্রুটির কারণে ঢাকার পুঁজিবাজারে লেনদেন পৌনে দুই ঘণ্টা দেরিতে শুরু হলেও দিনশেষে সূচক ও লেনদেন ছিল আগের দিনের চেয়ে বেশি।
প্রতিদিনের মতো বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়নি সকাল সাড়ে ১০টায়। তখন বলা হয়েছিল যান্ত্রিক ত্রুটির কথা।
নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর লেনদেন শুরু হয়ে বিকাল ৪টা ১০ মিনিট পর্যন্ত তা চলে। যদিও সাধারণ দিনে আড়াইটায় শেষ হয়ে যায় লেনদেন।
দিন শেষে দেখা যায় মোট লেনদেনের পরিমাণ ৬১৫ কোটি ৭৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি ৮১ লাখ টাকা বেশি।
দিনের লেনদেন শেষে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২২ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইউনাইটেড পাওয়ার, আরিএসআরএম স্টিল, এসপিসিএল, আলহাজ টেক্স এবং স্কয়ার ফার্মা ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ১০৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১২ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টি কোম্পানির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দর।
