২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি ত্রুটি: ডিএসইতে লেনদেন বিলম্বিত

কারিগরি ত্রুটির কারণে সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 01:01 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর কথা থাকলেও বুধবার তা শুরু হয় দুপুর ১২টা ১০ মিনিটে।

ডিএসই’র মুখপাত্র শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারিগরি ত্রুটির কারণে আজ লেনদেন বিলম্বিত হয়েছে।”

তবে ত্রুটির বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। 

এমনিতে দুপুর আড়াইটায় লেনদেন শেষ হলেও বুধবার তা বিকাল ৪টা ১০ মিনিট পর্যন্ত চলবে বলে শফিকুর রহমান জানান।