২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাব্বির

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান সাব্বির রহমানকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগে চুক্তি করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 09:50 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের ষষ্ঠ খেলোয়ার হলেন সাব্বির রহমান। এই তালিকায় তার আগে রয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়।  

এ বিষয়ে গ্রামীনফোনের ডিরেক্টর মার্কেটিং নেহাল আহমেদ বলেন, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে নিয়মিতভাবে ভালো করা খেলোয়াড়দের মধ্যে সাব্বির একজন।  গ্রামীণফোনও তেমনি এর  গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবাদানের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা মনে করি, আমাদের এই সম্পৃক্ততার মাধ্যমে একটা দারুণ ব্যাপার ঘটবে।”

এ বিষয়ে সাব্বির বলেন, “দেশজুড়ে নির্ভরযোগ্যতার অন্য নাম গ্রামীণফোন। সারাদেশ আমার ওপরেও আস্থা রেখেছে। তাই বিষয়টি আমি বুঝতে পারি।  আমার ওপর আস্থা রাখার জন্য আমি গ্রামীণফোনকেও ধন্যবাদ জানাচ্ছি।”

গ্রামীণফোন জানিয়েছে, জাতীয় দলের এই ছয় খেলোয়াড়ের সমর্থন গ্রামীণফোনের নিরবচ্ছিন্ন সেবা গ্রহণে তরুণদের উৎসাহিত করবে।

গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় সাব্বির রহমানের।