শ্রমিক কল্যাণে লাফার্জের সোয়া কোটি টাকা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত বছরের লভ্যাংশের ১ কোটি ২৮ লাখ টাকা দিয়েছে লাফার্জ সিমেন্ট কোম্পানি।
এ সপ্তাহেই কাঁচামাল পাচ্ছে লাফার্জের ছাতক কারখানা
শ্রম আইন অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।
বাকি এক শতাংশের অর্ধেক নিজ প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ তহবিলে আর বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণে ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।
শ্রম সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ফয়জুর রহমান ও লাফার্জের অন্য কর্মকর্তারা চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।
