২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন ও স্কয়ারের লভ্যাংশ ঘোষণা

কোম্পানির শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণফোন ও স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার ডিএসই ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে।

গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুনের (ছয় মাস) হিসাবে মধ্যবর্তীকালীন ৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২৯ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের জন্য নগদ ৩০ শতাংশ এবং ১২.৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। শেষ হওয়া ৩১ মার্চ ২০১৫ অর্থবছরের জন্য কোম্পানিটি এ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঘোষিত লভ্যাংশ দিতে শেয়ারধারীদের অনুমোদনের জন্য ১৬ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। আর শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ২৯ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।