দেশের বাজারে ইয়ামাহার নতুন ২ স্পোর্টস বাইক
আধুনিক ফিচারের বাইক দুটিতে রয়েছে বিএস৭ (ওবিডি২) ইঞ্জিন।
ইয়ামাহার নতুন দুটি স্পোর্টস বাইক দেশে বাজারজাত শুরু করেছে এসিআই মটরস।
শুক্রবার ঢাকার এসিআই সেন্টারে এক অনুষ্ঠানে ইয়ামাহার প্রিমিয়াম মানের আর১৫ ভার্সন ৪ ও আর১৫এম ভার্সন ৪ মোটরসাইকেল দুটি উদ্বোধন করা হয়েছে বলে বাংলাদেশে এ ব্র্র্যান্ডের ডিস্ট্রিবিউটর জানিয়েছে এসিআই মটরস জানিয়েছে।
এতে বলা হয়, দুটি বাইকই বিএস৭ (ওবিডি২) ইঞ্জিন বিশিষ্ট। এছাড়া বাইক দুটিতে রয়েছে আধুনিক সব ফিচার, যা এই ক্রেতাদের খুব সহজেই আকৃষ্ট করবে।
তবে বিজ্ঞপ্তিতে দেশের বাজারে বাইক দুটির দাম কত তা জানানো হয়নি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।
