২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিশনের পণ্য কিনলে কাতার বিশ্বকাপ দেখার সুযোগ

চার মাসব্যাপী প্রচারাভিযান শুরু করেছে দেশীয় এই ব্র্যান্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 10:00 PM

Updated : 23 Aug 2022, 10:00 PM

‘বিশ্বকাপে কাঁপছে সবাই, ভিশন কিনে কাতার যাই’ স্লোগানে শুরু হওয়া ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিশন ইলেকট্রনিকসের ক্যাম্পেইনে লটারি জিতে কাতার যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপের আনন্দ গ্রাহকদের সঙ্গে উদযাপনে চার মাসব্যাপী এই প্রচারাভিযান শুরু করেছে দেশীয় এই ব্র্যান্ড।

মঙ্গলবার ঢাকার গুলশানের এক হোটেলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

তিনি বলেন, “বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য কেনার হিড়িক পড়ে। অত্যাধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন, উন্নত মান ও সাশ্রয়ী দামের কারণে আমাদের দেশীয় ব্র্যান্ড ভিশন ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। তাই ক্রেতাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা এই ক্যাম্পেইন চালু করেছি।”

ভিশনের এই ক্যাম্পেইনটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। আাগামী ২১ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল ২০২২।

এই উপলক্ষে নির্দিষ্ট ভিশন পণ্য কিনে লটারি থেকে কাতারে ভ্রমণের সুযোগ পাবেন ২০০ জন ক্রেতা। এছাড়া অন্য ক্রেতারাও কোনো না কোনো পুরস্কার পাবেন।
ভিশন ইলেকট্রনিকসের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান বলেন, “এই ক্যাম্পেইনের আওতায় কাতার ভ্রমণ ছাড়াও ক্রেতাদের জন্য নিশ্চিত পুরস্কার হিসেবে রয়েছে এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, প্রিয় দলের জার্সি, পতাকা ও ফুটবল।”
ভিশন টেলিভিশন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ওভেন ও এয়ারকুলার কিনে ভিশন ওয়ারেন্টি প্লাস অ্যাপে রেজিস্ট্রেশন করলেই মিলবে নিশ্চিত পুরস্কার।

তাছাড়া ১৫ দিন পরপর স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে রেজিস্ট্রেশনকারীদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সৌভাগ্যবান বিজয়ীদের যারা পাবেন কাতার ভ্রমণের সুযোগ।

অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, হেড অব মার্কেটিং রকিব আহমেদ ও ভিশন এম্পোরিয়ামের জিএম এসএম সালাউদ্দিনসহ ভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।