২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ

১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 09:05 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এ পণ্য কিনলে ‘ডাবল মিলিয়ন’ অফার পাওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।

১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন। 

ওয়ালটনের এবারের মৌসুমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম বুধবার এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিজন-২১ চলাকালে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই- প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও নির্দিষ্ট মডেলের ফ্যান কিনে ২০ লাখ টাকা পাবার সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়া থাকছে ‘কোটি কোটি টাকার’ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ।

ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও ই-প্লাজা থেকে পণ্য কেনার পর পণ্যটির ডিজিটাল নিবন্ধন করা হবে। তখন ক্রেতার নাম, ফোন নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হবে। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যে কোনো ওয়ালটন সার্ভিস সেন্টারে সেবা পাবেন গ্রাহক।

নিবন্ধনের পর ওয়ালটনের পক্ষ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতাদের জানানো হবে তারা এ অফারগুলো পাচ্ছেন কি না। যেসব ক্রেতা ২০ লাখ টাকা বা উপহার পাবেন তাদের সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম থেকে তা বুঝিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম বলেন, “ক্যাম্পেইনের পূববর্তী কয়েকটি সিজনে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন বহু ক্রেতা। ওয়ালটন তাদের জীবন পুরো পাল্টে দিয়েছে। ওয়ালটনের এই উদ্যোগ সত্যিই খুবই প্রশংসনীয়। এই কার্যক্রমের সঙ্গে এবার আমাকে যুক্ত করায় ওয়ালটনকে ধন্যবাদ। আশা করি ওয়ালটনের সঙ্গে আমার এই পথচলায় ভবিষ্যতে চমৎকার কিছু হবে।”  

ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের স্ট্র্র্যাটেজিক বিজনেস ডেভলপমেন্ট বিভাগের প্রধান আরিফুল আম্বিয়া, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমানসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।