২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশে প্রিয় এজেন্ট নম্বর এখন দুটি

এসব নম্বরে হাজারে ১৪ টাকা ৯০ পয়সা খরচে ক্যাশ আউট করা যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 06:42 PM

Updated : 07 Mar 2024, 06:42 PM

বিকাশের যেকোনো একটি এজেন্ট নম্বরে কম খরচে ক্যাশ আউটের যে সুবিধা আছে, সেই সুবিধা এখন মিলছে দুটি এজেন্ট নম্বরে।

বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রিয় দুই এজেন্ট নম্বরে হাজারে ১৪ টাকা ৯০ পয়সা খরচে ক্যাশ আউট করা যাবে। মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত এ সুবিধা মিলবে।

একজন গ্রাহক সারাদেশে ছড়িয়ে থাকা ৩ লাখ ৩০ হাজার বিকাশ এজেন্ট থেকে নিজের সুবিধামতো দুই জন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে পারবেন। প্রতি মাসেই ‘প্রিয় এজেন্ট’ নম্বর পরিবর্তনও করতে পারবেন গ্রাহক।

এছাড়াও সারাদেশে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের প্রায় ৩ হাজার এটিএম বুথ থেকে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪ টাকা ৯০ পয়সায় ক্যাশ আউটের সুযোগও অব্যাহত রয়েছে।

প্রিয় এজেন্ট নম্বর যোগ যেভাবে

গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। অন্যদিকে *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেন্যু থেকে ‘প্রিয় নম্বর’ মেন্যু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করে নেয়ার সুযোগও আছে।

কম খরচে ক্যাশ আউট করার মাসিক হিসাব গ্রাহক তার বিকাশ অ্যাপের লিমিট অপশন থেকে যেকোনো সময় জেনে নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।