১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন-২ শেষ

শিশুর পথ চলার প্রথম ধাপ শুরু হয় হামাগুড়ি দিয়ে এবং এই হামাগুড়িকে ঘিরে থাকে বাবা মার অসংখ্য আনন্দ ঘেরা মুহূর্ত।

শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন-২ শেষ
শিশুদের হামাগুড়ি দিয়ে শেষ হলো শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন-২ ক্যাম্পেইন এর মূল পর্বের আয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2024, 06:09 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

প্রথম বছরের সাফল্যের পর এসিআইয়ের শাইনেক্স ফ্লোর ক্লিনার এই বছর পুনরায় আয়োজন করল শিশুদের হামাগুড়ির প্রতিযোগিতা, `শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন ২' এর মূল পর্ব।

শুক্রবার রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে এ প্রতিযোগিতা হয় বলে কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অভিনব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে শতাধিক উৎসাহী অভিভাবক শাইনেক্স ফেইসবুক পেইজের মাধ্যমে নিবন্ধন করেন।

সব তথ্য ও শিশুদের হামাগুড়ির ভিডিও যাচাই-বাছাই করে সেরা ৩০ জন হামাগুড়িয়ানকে নির্বাচিত করা হয় মূল পর্বের জন্য।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আকর্ষণীয় সব উপহার তুলে দেয় শাইনেক্স টিম।

শিশুর পথ চলার প্রথম ধাপ শুরু হয় হামাগুড়ি দিয়ে এবং এই হামাগুড়িকে ঘিরে থাকে বাবা মার অসংখ্য আনন্দ ঘেরা মুহূর্ত। 

শিশুর বেড়ে ওঠার এই সুন্দর সময়কে আরও মধুর ও স্মৃতিময় করে রাখতেই শাইনেক্সের এই আয়োজন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শাইনেক্স ফ্লোর ক্লিনারের লক্ষ্য প্রতিটি শিশু যেন বেড়ে ওঠে জীবাণুমুক্ত, ঝকঝকে ফ্লোরে এবং সুরক্ষিত থাকে ওদের আগামীর পথ চলা।