কেএসআরএম ফুটবলে চ্যাম্পিয়ন ‘মার্কেটিং ভাইকিংস’
কোম্পানির কর্মীদের মধ্যেকার এ প্রতিযোগিতার ফাইনালে তারা হারায় ‘এমসিডি ওয়ারিওরসকে’।
রড ও ইস্পাত উৎপাদকারী কোম্পানি কেএসআরএম আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘মার্কেটিং ভাইকিংস’।
কোম্পানিটির কর্মীদের মধ্যেকার এ প্রতিযোগিতার ফাইনালে মঙ্গলবার মার্কেটিং ভাইকিংস ১-০ গোলে ‘এমসিডি ওয়ারিওরসকে’ হারিয়ে বিজয়ী হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেএসআরএম।
এতে জানানো হয়, কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন গত ১৫ অগাস্ট এটির উদ্বোধন করেন।
সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন কোম্পানির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন- সহকারি মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) সুজন কুমার দাশ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (আইটি) হাসান মুরাদ, পিএস টু ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপক (ব্র্যান্ড) মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা (ব্র্যান্ড) মিজান উল হক, মিঠুন বড়ুয়া, আশরাফুল ইসলাম ও জ্যেষ্ঠ কর্মকর্তা (সেলস অডিট) বাবু কান্তি দাশ।
সমাপনী অনুষ্ঠানে নজরুল আলম বলেন, এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করবে। পরস্পরের মধ্যে সুসম্পর্ক রক্ষায় ভূমিকা রাখবে।
