২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাণিজ্য মেলায় প্রাণের ৫০০ খাদ্যপণ্য

বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে ৩৩ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 06:31 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ৫০০ খাদ্যপণ্য নিয়ে কয়েকটি স্টল সাজিয়েছে প্রাণ কোম্পানি।

এসব পণ্যের মধ্যে রয়েছে জুস ও ড্রিংকস, কনফেকশনারি, স্ন্যাকস, বিস্কুট অ্যান্ড বেকারি, কুলিনারি, মসলাসহ নানা কিছু।

শনিবার প্রাণ এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রাণের স্টলগুলোর বেশিরভাগ মেলার উত্তরদিকে প্রধান ভবনের পেছনে। সেখানেই রয়েছে বিশাল প্যাভিলিয়ন।

“ক্রেতা-দর্শনার্থীদের জন্য বিভিন্ন পণ্যে ৩৩ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ অফার ও মূল্যছাড়ের পাশাপাশি ৪০টির বেশি আকর্ষণীয় প্যাকেজে পণ্য কিনতে পারছেন ক্রেতারা।”

প্রাণের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মুস্তাফিজুর রহমান বলেন, “আমাদের সব পণ্য প্রদর্শনের জন্য ১৯ ও ২০ নম্বর প্যাভিলিয়ন একত্র করে প্রাণ নামে একটি প্যাভিলিয়ন করেছি। সেখানে প্রায় ৪০০ ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া দর্শনার্থীরা যেন সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারে, সেজন্য মেলা উপলক্ষে সর্বনিম্ন ১০ শতাংশসহ বিভিন্ন ধরনের অফার দেওয়া হচ্ছে।”

মেলায় প্রায় ৫০টি নতুন পণ্য প্রদর্শন করছে প্রাণ। এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভারড চিপস, চকলেট মিল্ক ড্রিংকস, বিস্কুট, নুডলস ও চকলেট রয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “নতুন পণ্য ও সেবা মানুষের সামনে তুলে ধরার জন্য বাণিজ্যমেলা দারুণ একটি সুযোগ। পূর্বাচলে দর্শনার্থীদের আনাগোনা প্রতিবছরই বাড়ছে। এবার শুরু থেকেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রত্যাশিত না হলেও বিদেশি ক্রেতাও কিছু আসছেন। সার্বিকভাবে মেলা নিয়ে আমরা আশাবাদী।”