২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মত ‘গ্লোবাল বিজনেস সামিট’ আয়োজন করল প্রাণ

সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘শেপিং টুমরো’স গ্রোথ’, যা ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মদক্ষতার উন্নয়নের প্রতিশ্রুতি বহন করে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

বিশ্বের সব দেশে নিজেদের পণ্য ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রথমবারের মত ‘গ্লোবাল বিজনেস সামিট’ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ ‘প্রাণ’।

সৌদি আরবের জেদ্দার একটি হোটেলে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এ সামিটের উদ্বোধন করেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শিল্পগ্রুপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রাণ গ্রুপের ৩০০ জন কর্মকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন। সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘শেপিং টুমরো’স গ্রোথ’।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, “প্রাণ ক্রমান্বয়ে বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হচ্ছে। আমরা যদি আমাদের কাজের এ ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে খুব শীঘ্রই আমরা বিশ্বের সেরা কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করব।

“বর্তমানে প্রাণ পণ্য বিশ্বের ১৪৮টি দেশে রপ্তানি হচ্ছে। দ্রততম সময়ের মধ্যে বিশ্বের সর্বত্র প্রাণ পণ্য পৌঁছে দেবার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”