১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে পুঁজিবাজারও

নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 10:51 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

প্রতিবছরের মত এবারও ১ জুলাই ‘ব্যাংক হলিডের’ কারণে  সব তফসিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

ব্যাংক লেনদেন বন্ধ থাকায় মঙ্গলবার বন্ধ থাকবে পুঁজিবাজারও। 

তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। 

বাংলাদেশ ব্যাংকের পঞ্জিকা অনুসারে বছরে দুইদিন ‘ব্যাংক হলিডে’ থাকে। ১ জুলাই ও ৩১ ডিসেম্বর। 

১ জুলাই ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়। আর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব সম্পন্ন করে। 

এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়।