২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন যুব হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

লিগ পদ্ধতিতে প্রথম পর্বের খেলা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল সরাসরি ফাইনালে খেলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 07:53 PM

Updated : 27 Jan 2024, 07:53 PM

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪।

শনিবার বিকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ দিনের এ প্রতিযোগিতায় ছয়টি জেলার যুব দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- ঢাকা, বান্দরবান, চাপাঁইনবাবগঞ্জ, চট্টগ্রাম, পঞ্চগড় ও ও কুষ্টিয়া।

লিগ পদ্ধতিতে প্রথম পর্যায়ের খেলা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল সরাসরি ফাইনালে খেলবে।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া পৃষ্ঠপোষক কোম্পানি ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে।

এ প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল।