মিনিস্টার ফ্রিজের ‘হুলস্থুল অফারের’ সময় বাড়ল
“আমরা গুণে-মানে বাজারের সেরা পণ্য উৎপাদন করি এবং সাশ্রয়ী মূল্যে তা গ্রাহকের কাছে পৌঁছে দেই,” বলেন কিবরিয়া।
গ্রাহকদের চাহিদার কারণে ‘হুলস্থুল অফারের’ সময় বৃদ্ধির কথা জানিয়েছে মিনিস্টার ফ্রিজ।
কোম্পানিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অফারে গ্রাহকরা ফ্রিজ কিনলে বিনা মূল্যে এলইডি টিভি পাচ্ছেন। এছাড়া মিনিস্টার পণ্যে পাওয়া যাচ্ছে নগদ মূল্যছাড় ও উপহার।
হুলস্থুল অফারে মিনিস্টার এম-১৬৫ এর নির্দিষ্ট মডেলের ফ্রিজ মিলছে ২৫ হাজার ৯০০ টাকা ও ২৬ হাজার ৪০০ টাকায়।
এম-২৫২ এবং এম-২৫৪ মডেলের ফ্রিজ কিনলে ক্রেতারা পাবেন ২৪ ইঞ্চি এলইডি টিভি। এম-২৫৫, এম-২৫৬, এম-২৮৫, এম-৩০৫, এম-৩০৬, এম-৩৩০, এম-৩৫০, এম-৫০৭, এম-৫৩৭, এম-৫৪৫ এবং এম-৫৭৩ মডেলের ফ্রিজ কিনলে ৩২ ইঞ্চি এলইডি টিভি ফ্রি পাওয়া যাবে।
মিনিস্টার জানিয়েছে, এম-১৯৫ নির্দিষ্ট মডেলের ফ্রিজটি নগদে ২৮ হাজার ৯০০ টাকায় পাওয়া যাবে। এম-৬০০-৬ডি মডেলের ফ্রিজে গ্রাহকরা পাবেন ৩৪ হাজার ৭৬৩ টাকার মূল্যছাড়, সঙ্গে থাকবে ৪৩ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি বা ফ্ল্যাট ৮১ হাজার ৫১০ টাকায় ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব ফ্রিজ ছাড়া অন্যান্য ফ্রিজে নগদ ক্রয়ে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ও কিস্তিতে কিনলে সর্বোচ্চ ৫ হাজার পর্যন্ত ফ্রি ক্যাশ ভাউচার পাওয়া যাবে। এছাড়া সব পণ্য কেনায় ১ হাজার টাকার সমমূল্যের উপহার রয়েছে।
এই অফারে মিনিস্টারের ২৪ ইঞ্চি ও ৩২ ইঞ্চি এলইডি টিভি পাওয়া যাবে যথাক্রমে ৮ হাজার ৯৯৯ এবং ১১ হাজার ৯৯৯ টাকায়। ১৯ ইঞ্চি এলইডি এবং ৩২ ইঞ্চি এলইডি টিভি কিনলে ক্রেতারা পাবেন ৪০ শতাংশ ছাড়।
এছাড়াও ২৪ ইঞ্চি এবং ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি কিনলে বিনামূল্যে আকাশ সংযোগ পাওয়া যাবে। ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভিতে গ্রাহকরা ৮ হাজার টাকা ক্যাশ ভাউচার, ৫০ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ৩৯ হাজার ৯০০ টাকায়, ৫৫ ইঞ্চি ও ৫৮ স্মার্ট এলইডি টিভিতে ১০ হাজার টাকার ক্যাশ ভাউচার ফ্রি পাবেন।
এই অফারে মিনিস্টার এসি কিনলে ২২ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। কিস্তিতে এসি কিনলেও ক্যাশ ভাউচার পাবেন গ্রাহকরা।
অফারের বিষয়ে মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড কেএমজি কিবরিয়া বলেন, “আমরা গুণে-মানে বাজারের সেরা পণ্য উৎপাদন করি এবং সাশ্রয়ী মূল্যে তা গ্রাহকের কাছে পৌঁছে দেই।
“গ্রাহকদের সক্ষমতা ও আকাঙ্খা অনুযায়ী আমরা পণ্যের মূল্য নির্ধারণ এবং বছরজুড়ে বিভিন্ন অফার ঘোষণা করে থাকি। গ্রাহক যেন স্বাচ্ছন্দে আমাদের পণ্য কিনতে পারেন সেদিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি।”
