মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেল আরএফএল বেস্ট বাই
“রিটেইল ব্যবসার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা অত্যন্ত দক্ষতার সাথে আর্থিক লেনদেন সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন কামরুজ্জামান কামাল।
আর্থিক পরিষেবায় অবদানের জন্য ‘মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছে আরএফএলের বেস্ট বাই।
‘এক্সেলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস’ ক্যাটাগরিতে বেস্ট বাই এ পুরস্কার পেয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এতে বলা হয়, ঢাকায় সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আরএফএল রিটেইলের চিফ অপারেটিং অফিসার রাহাত জাহান শামীমের হাতে এ পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন ত্রিশতা মওলা।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “আরএফএল বেস্ট বাইয়ের স্বীকৃতি মার্চেন্ট পিওএস নেটওয়ার্কের মাধ্যমে নির্বিঘ্ন এবং নিরাপদ ডিজিটাল পেমেন্টের অব্যাহত প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
“রিটেইল ব্যবসার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা অত্যন্ত দক্ষতার সাথে আর্থিক লেনদেন সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
