২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়াপারসহ চার পণ্য বাজারে আনল রেডিয়েন্ট

কিন্ডার কমফি-ফিট প্যান্ট ডায়াপার, উজ্জ্বল ডিটারজেন্ট পাউডার, গ্রেস উইংস স্যানিটারি ন্যাপকিন ও ড্যান জিরো অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 09:42 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

কিন্ডার কমফি-ফিট প্যান্ট ডায়াপারসহ নতুন চারটি পণ্য বাজারে এনেছে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। 

শুক্রবার ঢাকার একটি হোটেলে ‘আনভেইলিং ড্রিমস’ নামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পণ্যের মোড়ক উন্মোচন করা হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

নতুন ৪টি পণ্য-কিন্ডার কমফি-ফিট প্যান্ট ডায়াপার, উজ্জ্বল ডিটারজেন্ট পাউডার, গ্রেস উইংস স্যানিটারি ন্যাপকিন ও ড্যান জিরো অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর মোড়ক উন্মোচন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ কিউ এম মহিউদ্দিন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসফিয়া জাহেদী।

পণ্যগুলোর গুণমান তুলে ধরে মহিউদ্দিন বলেন, “কিন্ডার কমফি-ফিট প্যান্ট ডায়াপার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্যান্ট-সিস্টেম ডায়াপার। এতে যুক্ত হয়েছে ইন্সট্যান্ট ড্রাই ফর্মুলা, যা প্রথম সেকেন্ড থেকেই শোষণ করতে সক্ষম।” 

তিনি বলেন, গ্রেস উইংস স্যানিটারি ন্যাপকিনের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে এসএপি ও এডিএল। রেগুলার এবং হেবি ফ্লো উভয় ভ্যারিয়েন্টে পণ্যটি পাওয়া যাবে। এগুলোতে আছে এক্সপ্রেস ড্রাই টেকনোলজি ও ওয়াইডার এবজর্বশন চ্যানেল।

তিনি বলেন, “রেডিয়েন্ট কেয়ার লিমিটেড খুব অল্প সময়ের মধ্যে কোম্পানির সেলস নেটওয়ার্ক প্রসার করতে পেরেছে এবং দেশি পণ্য হিসাবে পণ্যের গুণগত মানের জন্য দ্রুত সময়ের মধ্যে ভোক্তাদের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছে। আমাদের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সামনের দিন গুলোতে আরও নতুন পণ্য উৎপাদনের পরিকল্পনা আমরা করেছি।”

কোম্পানির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, “রেডিয়েন্ট গ্রুপের ব্যবসায়িক ভিত্তি হচ্ছে কোয়ালিটি আর সেই ধারাবাহিকতা হিসাবে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড বিশ্বমানের পণ্য ভোক্তাদের জীবনমান উন্নয়নে সকলের নিকট পৌঁছে দেবে।”

আনভেইলিং ড্রিমস অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরেন কোম্পানির হেড অফ মার্কেটিং ফজল মাহমুদ রনি ও হেড অফ সেলস রিজওয়ান হামিদ সিজান।