২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেকর্ড লোকসান’ নিয়ে পিডিবির প্রতিবাদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বক্তব্য

পিডিবির দাবি, দ্বিগুণ লোকসান নয়, প্রায় ৭৮৪ কোটি টাকা লোকসান কমেছে।

‘রেকর্ড লোকসান’ নিয়ে পিডিবির প্রতিবাদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বক্তব্য
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 10:43 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

“পিডিবির মাথায় রেকর্ড লোকসান, এক বছরে বেড়ে দ্বিগুণ” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি গত ২১ ডিসেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এ প্রতিবেদনের বিষয়ে দাবি করেছে ‘ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে’ এটি তৈরি করা হয়েছে। দ্বিগুণ লোকসানের তথ্য ‘ভিত্তিহীন’। এর ফলে কোম্পানির ভাবমূর্তি ‘ক্ষুন্ন’ হয়েছে।

ব্যাখ্যায় পিডিবি বলেছে, “২০২৩-২০২৪ অর্থবছরে আয়-ব্যয়ের হিসাবে প্রদর্শিত মোট ভর্তুকির পরিমাণ ৩৮,২৮৯.২৮ কোটি টাকার মধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ ভর্তুকি ৯,০৪১.৬২ কোটি টাকা অন্তর্ভুক্ত ছিল। সে মোতাবেক লোকসানের পরিমাণ হয়েছিল মোট ৮,৭৪৮.০৮ কোটি টাকা।”

দুই অর্থবছরের ভর্তুকি ও আয়-ব্যয়ের তথ্য বিশ্লেষণ করে পিডিবির দাবি, ২০২৩-২৪ অর্থবছরে তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে দ্বিগুণ লোকসান হয়নি। পরিবর্তে ক্ষতির পরিমাণ কমেছে ৭৮৩.৮২ কোটি টাকা।

প্রতিবেদকের ব্যাখ্যা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভাষ্য, ২০২৪-২৫ অর্থবছরে পিডিবির নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হয়েছে।

একই সঙ্গে প্রতিবেদক বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন, পিডিবির কাঠামোগত সংস্কার ছাড়া এই ক্ষতি অনিবার্য। আওয়ামী লীগ সরকারের সময়ে ভুল নীতি সংশোধন করতে এই সংস্কার প্রয়োজন।

আরও পড়ুন

পিডিবির মাথায় রেকর্ড লোকসান, এক বছরে বেড়ে দ্বিগুণ