ওয়াকারুর ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ আফরান নিশো
“আমি শুধু ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নই, আমি এখন এই পরিবারের একজন সদস্য।”
ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা আফরান নিশো।
বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়ে ওয়াকারু বাংলাদেশের সঙ্গে চুক্তিও সেরেছেন তিনি।
উত্তরায় ওয়াকারু বাংলাদেশের কর্পোরেট অফিসে দুই বছরের জন্য আফরান নিশোর সঙ্গে এই চুক্তি হয়।
ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান ভি নওশাদ, পরিচালক রামেশ উমার, সাইফ শাহরিয়ার ইসলাম এবং ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোরশেদ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আফরান নিশো বলেন, “আমি শুধু ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নই, আমি এখন এই পরিবারের একজন সদস্য।”
ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান ভি নওশাদ বলেন, “আফরান নিশোর সঙ্গে এই পার্টনারশিপ ওয়াকারু বাংলাদেশের জনা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
“আমরা বিশ্বাস করি, এই পার্টনারশিপ ওয়াকারুকে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে এবং গ্রাহকদের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করবে।”
ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম বলেন, “নিশোর মত একজন প্রভাবশালী তারকার সঙ্গে কাজ করার মাধ্যমে ওয়াকারু গ্রাহকদের কাছে খ্যাতি অর্জন করবে এবং ব্র্যান্ডের জনপ্রিয়তা আরো বৃদ্ধি করবে। আফরান নিশোর জনপ্রিয়তা, স্টাইল ও ব্যক্তিত্ব এই ব্র্যান্ডকে আরো উপরে নিয়ে যাবে।”
