২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপন ও সৃজনশীল যোগাযোগে ১৬ পুরস্কার পেল বিকাশ

এর মধ্যে তিনটি গোল্ড পুরস্কার জিতেছে বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 07:04 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বিজ্ঞাপন ও সৃজনশীল যোগাযোগ খাতের সম্মাননা ‘কমওয়ার্ড ২০২৪’-এ ১৬টি পুরস্কার জিতেছে মোবাইলে আর্থিক সেবা কোম্পানি বিকাশ।

বুধবার বিকাশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি আসরে বিকাশের ‘আমার বিকাশ ঠেকায় কে’ ক্যাম্পেইনটি একটি গোল্ড, দুইটি সিলভার ও একটি ব্রোঞ্জ জিতেছে। ‘প্রেমের বিকাশ’ একটি গোল্ড, একটি সিলভার ও তিনটি ব্রোঞ্জ জিতেছে। আর ‘প্রবাসীদের অন্তরের গান’ একটি গোল্ড এবং এমএফএস খাত নিয়ে তৈরি সচেতনতামূলক ক্যাম্পেইন দুইটি সিলভার ও একটি ব্রোঞ্জ জিতেছে।

এছাড়া ‘বিকাশ পে লেটার’, ‘বিকাশ থাকতে ক্যাশ কেন?’ এবং ‘দেশের জন্য কাজ করি’ ক্যাম্পেইনগুলো একটি করে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। বিকাশ এবং বিকাশের পক্ষে ক্রিয়েটিভ এজেন্সি মিডিয়াকম, এক্স-ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি, ব্রেড অ্যান্ড বাটার, ইন্ডি রিলস ও এফসিবি বিটপি এই পুরস্কারগুলো জিতে নিয়েছে।

সম্প্রতি কমওয়ার্ড আয়োজিত ১৩তম আসরে দেশের বিভিন্ন কোম্পানি থেকে ২৬ ক্যাটাগরিতে ১ হাজার ৩৮০টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে ১৪৬টি বিজ্ঞাপন ও সৃজনশীল প্রচার পুরস্কৃত হয়।

কমওয়ার্ড এর গত আসরে বিকাশ তিনটি গোল্ডসহ সাতটি পুরস্কার জিতেছিল