২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হাতিলের নতুন বিক্রয় কেন্দ্র

এটি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2023, 10:50 PM

Updated : 19 Mar 2023, 03:57 PM

নারায়ণগঞ্জের বি বি রোডে নতুন বিক্রয় কেন্দ্র চালু করেছে ফার্নিচার ব্র্যান্ড হাতিল।

তিন হাজার বর্গফুটের নতুন কেন্দ্রটি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে জানানো হয়, সম্প্রতি এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে হাতিল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান সেলিম এইচ রহমান উপস্থিত ছিলেন।

সাভারে অবস্থিত হাতিলের কারখানায় উৎপাদিত পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ যুক্তরাষ্ট্রেও রপ্তানি করা হয়। ইউরোপীয় মান অনুসরণ করে ফার্নিচার উৎপাদন করে ব্র্যান্ডটি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হাতিলের দেশের বিভিন্ন শহরের পাশাপাশি প্রতিবেশী ভারতেও একাধিক বিক্রয় কেন্দ্র রয়েছে বলে জানানো হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বি. বি রোড বিক্রয় কেন্দ্রের ডিলার রাশিদা সুলতানা ও আলেয়া আলমসহ হাতিলের সব পরিচালক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।