১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্যার্তদের জন্য পাঠাও দিল ২৫ লাখ

১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঠাও এর প্রতিটি রাইড থেকে পাওয়া সেফটি কভারেজ ফির সঙ্গে সম পরিমাণ অর্থ যোগ করে বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 11:31 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

বন্যার্তদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়িয়েছে দেশের জনপ্রিয় ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে বলেছে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাঠাও। 

সেখানে বলা হয়, বন্যা দুর্গতদের সহায়তার জন্য পাঠাও এর কর্মীরা স্বেচ্ছায় তাদের একদিনের বেতনের টাকা জমা দেয়। এর সম পরিমাণ অর্থ যোগ করে উপদেষ্টার তহবিলে জমা দেয় পাঠাও কর্তৃপক্ষ। 

এছাড়া ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঠাও এর প্রতিটি রাইড থেকে পাওয়া সেফটি কভারেজ ফির সঙ্গে সম পরিমাণ অর্থ যোগ করে বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে। 

এর পাশাপাশি পাঠাও বন্যার্তদের সহায়তা করতে ব্র্যাক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছে।

পাঠাও অ্যাপ-এর পাঠাও শপ থেকে ব্যবহারকারীরা বিভিন্ন মূল্যের ডোনেশন কার্ড কিনতে পারবেন, যার অর্থ ব্র্যাক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর ত্রাণ তহবিলে জমা হবে।