১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি

ঢাকাসহ সারাদেশের ১২টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 07:51 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

ঢাকাসহ দেশজুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে বিনামূল্যে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি, এসএমসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমসি জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকাসহ সারাদেশের ১২টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে। 

সোমবার ঢাকার বনানীতে এসএমসির প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির পথচারীদের মধ্যে এসএমসির ওরস্যালাইন এবং বোতলজাত খাবার পানি বিতরণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন। 

ছলিম উদ্দিন খান বলেন, “এরইমধ্যে আমরা সারাদেশে ওরস্যালাইনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছি। এতে সাধারণ মানুষ কাছের ফার্মেসি এবং দোকান থেকে প্রয়োজন মতো ওরস্যালাইন কিনতে এবং এই তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি হিট স্ট্রোক এড়াতে পারবেন।”