এসকেবির নন স্টিক কুকওয়ার বাজারে
পণ্যটিতে এক বছরের ওয়ারেন্টি থাকছে।
সম্পূর্ণ স্টেইনলেস স্টিল বডির নন স্টিক কুকওয়ার এনেছে এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পণ্যটির মোড়ক উন্মোচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এই কুকওয়ারে রয়েছে পাঁচস্তরের দীর্ঘস্থায়ী নন স্টিক মার্বেল ও সিরামিক কোটিং। ওভেন প্রুফ ও যেকোনো চুলায় রান্নার উপযোগী এ পণ্যে থাকছে এক বছরের ওয়ারেন্টি।
এসকেবি স্টেইনলেস স্টিল মিলসের চেয়ারম্যান সাইফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আবু খালেদ ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরহাদ আহমেদ, কুকওয়ার বিভাগের সিনিয়র জিএম নিজাম মোহাম্মদ নুসরাত উল্লাহ, জিএম আব্দুল কাদির কামাল, ডিজিএম মীর মফিজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
