২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ খাদ্য সরবরাহে জন্য আরএফএল’য়ের কার্গো বক্স

মাংস কিংবা যে কোনো খাদ্যপণ্য নিরাপদে সরবরাহ করা যায় আরএফএল’য়ের কার্গো বক্স ব্যবহার করে।

বিজ্ঞাপন বার্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2024, 06:34 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

বছর ঘুরে আবারও সন্নিকটে কোরবানির ঈদ। মনের পশু কোরবানির মাধ্যমে এই উৎসবে হয় আত্মশুদ্ধির উদ্‌যাপন।

আত্মীয়, প্রতিবেশী ও সুবিধাবঞ্চিতদের মাঝে মাংস বণ্টন কোরবানির অন্যতম কাজ।

ধর্মীয় ও ঐতিহ্যগতভাবে কোরবানির দিনে আমরা সাধারণত আত্মীয়-স্বজনের বাসায় কিংবা বিভিন্ন মাদ্রাসা বা এতিমখানায় মাংস পাঠিয়ে থাকি। অনেক ক্ষেত্রেই নিরাপদে মাংস পরিবহন ও পৌঁছানো একটি চিন্তার বিষয় হয়ে থাকে।

মাংস পরিবহনের ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত পলিব্যাগসহ বিভিন্ন ধরনের নিম্নমানের ব্যাগ বহুলভাবে ব্যবহৃত হতে দেখা যায়। এগুলোর অধিকাংশই স্বাস্থ্যসম্মত নয় কিংবা বহনের ক্ষেত্রেও নিরাপদ নয়।

আধুনিক যুগে মানুষের জীবনযাপনের সাথে সাথে চাহিদায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। বেশি পরিমাণে কাঁচা মাংস পরিবহনের ক্ষেত্রে মানুষ পলিব্যাগ ছেড়ে টেকসই ও ফুডগ্রেড ম্যাটেরিয়ালে তৈরি কার্গো বক্সের দিকে ঝুঁকছে।

অধিক ভারবহনের ক্ষমতা, বহনের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করলে কার্গো বক্স অত্যন্ত যুগোপযোগী সমাধান।

বাজারের বড় আকারের স্টোরেজ বক্সের মধ্যে মানের দৌড়ে সবচেয়ে এগিয়ে আরএফএল কার্গো বক্স। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি আরএফএল কার্গো বক্স অত্যন্ত টেকসই ও মজবুত।

আরএফএল কার্গো বক্স ৮ লিটার থেকে শুরু করে ১২০ লিটার পর্যন্ত বিভিন্ন সাইজে পাওয়া যায়। আর দামও হাতের নাগালেই।

প্রয়োজন মতো পাওয়া যাবে আরএফএল এক্সক্লুসিভ শোরুম অথবা বেস্ট বাই-এর শোরুমগুলোতে।

১০০% ফুড গ্রেড হওয়াতে যে কোনো খাদ্যপণ্য বহনের ক্ষেত্রে আরএফএল কার্গো বক্স আপনাকে সাপোর্ট দিবে নিশ্চিন্তে।

ডিসক্লেইমার 

এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।