২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরবিলের জেলি নদী

সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন

Published : 20 Feb 2019, 06:14 PM

Updated : 23 Jun 2022, 11:10 PM

ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সুলাইমানিয়া যাবার পথে চোখে পড়বে জেলি নদী।  স্মাকোলি উপত্যকার পাশ দিয়ে বয়ে চলায় স্মাকোলি নদীও বলেন অনেকে। বৃষ্টি হলেই এই নদীর পানি রাস্তায় উঠে আসে। আর সেই পানির উপর দিয়ে দুই পাশে ঢেউ তুলে এগিয়ে চলে গাড়ি। নদী, পাহাড় আর আকাশের মিলনে এই চমৎকার দৃশ্য ধারণ করেছি গত জানুয়ারিতে।