২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার স্বাধীনতা

মোঃ আব্দুল মোমেন

Published : 29 Mar 2018, 10:05 AM

Updated : 23 Jun 2022, 11:11 PM

একটি শিশু লাল-সবুজকে বুকে ধারণ করে মনের অজান্তে দৌড়ে বেড়াচ্ছে! সে নিজেও হয়তো জানেনা এই লাল-সবুজের জন্য কত রক্ত দিতে হয়েছিল! লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকেই বুকে ধারণ করে লালন-পালন করুক এই ছোট্ট শিশুরা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামায় উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করা হয়। সেরকমই একটি একটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনীর সময় ছবিটি তোলা।