২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসমুদ্রে বাণিজ্য মেলা ২০১৭

নুরুন নাহার লিলিয়ান

Published : 27 Jan 2017, 05:57 PM

Updated : 23 Jun 2022, 11:19 PM

আজকে শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন। তাই বন্ধু আর পরিবারের লোকজনের সাথে বানিজ্যমেলা গিয়েছিলাম। অনেক সেলফি,খাওয়া দাওয়া আর কেনাকাটা হলো। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। সবার হাতেই কিছু না কিছু কেনাকাটা। দলধরে সবাই খাবারের দোকানগুলোতেও ভিড় করছে। অথৈ জনসমুদ্রে মানুষ মনের আনন্দে কেনাকাটা করছে। নিরাপত্তা ব্যবস্থা ভাল। অনেক টিকিট কাউন্টার আছে। তাই টিকিট কিনতে সমস্যা নেই। মজার ব্যপার হলো বিকাশ একাউন্ট খুললে টিকিট ফ্রি। কিছু কিছু অব্যবস্থাপনা তো আছেই। সব মিলিয়ে বাণিজ্য মেলা মানুষ খুব উপভোগ করছে।

(ফটোগ্রাফি:লিলিয়ান, মডেল: ব্লু ড্যাশ এন্ড্রয়েড)