২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কচুরিপানার রাজত্ব

নিতাই বাবু

Published : 01 Jul 2016, 02:47 AM

Updated : 23 Jun 2022, 11:25 PM

শীতলক্ষায় যে ভাবে কচুরিপানা আগম শুরু করে দিয়েছে, তাতে যাত্রীদের চরম একটা বিড়ম্বনা। এপার থেকে ওপারে যেতে সময় লাগতো মাত্র দশ মিনিট, এখন এই কচুরিপানা ঠেলে-ঠেলে যেতে লাগছে ত্রিশ মিনিট, তার উপর নৌকার মাঝির জান শেষ ৷ সচরাচর এপার ওপার যেতে জনপ্রতি পাঁচটাকা ধার্য করা আছে, এখন জনপ্রতি দশ থেকে পনের টাকা করে নিচ্ছে মাঝিরা ৷ আর ঘাটের ট্রলারে লাগে মাত্র একটাকা, তা এখনো বহাল আছে ৷