২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমকাল ও কালের কণ্ঠের কাণ্ডজ্ঞানহীন সাংবাদিকতা!!!

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক

Published : 24 Jan 2012, 06:13 PM

Updated : 03 Oct 2022, 11:58 AM

বেশি কিছু লিখবো না। প্রতিবাদ জানাচ্ছি সমকাল ও কালেরকণ্ঠ পত্রিকার কান্ডজ্ঞানহীন রিপোর্টের। চারটি ব্লগকে তারা ব্র্যান্ডেড করার অপচেষ্টা করেছে জামাতপন্থী হিসেবে।

কালের কণ্ঠ'র রিপোর্টে বলা হয়েছে: "জামায়াতপন্থিদের ওয়েব ঠিকানা হিসেবে পরিচিত সোনার বাংলাদেশ ডটকম, সামহোয়ার ইন ব্লগ, হিউম্যান রাইট ইন বাংলাদেশথ এসব ব্লগে সেনা অভ্যুত্থানচেষ্টায় জড়িতদের পক্ষে প্রচারণা চালিয়ে উস্কানি দেওয়া হয়।"

সমকালের রিপোর্টে বলা হয়েছে: "জামায়াতপন্থীদের ওয়েব ঠিকানা হিসেবে পরিচিত সোনার বাংলাদেশ ডটকম, সামহোয়ার ইন ব্লগ, হিউম্যান রাইট ইন বাংলাদেশ- এসবে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের পক্ষে যেসব প্রচারণা চালানো হচ্ছে তার মূল উদ্দেশ্যও খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা।"

কিসের ভিত্তিতে এমন সিদ্ধান্তে তারা গেলেন? তথ্যপ্রমাণ ছাড়াই এমন প্রতিবেদন এর প্রতিবাদ জানাচ্ছি।