২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হযবরল

আনোয়ার আহমদ

Published : 24 Jan 2012, 12:14 PM

Updated : 03 Oct 2022, 05:00 PM

যখনই লিখতে বসি তখনি সমস্যা বাধে বিষয় নির্বাচন নিয়ে। একটাকে ফেলে কোনটাকে নিয়ে লেখব তা যেন ঠিকমত নির্বাচিত হয়না।তার কারন প্রতি সময়েই নতুন বিষয় খবরের কাগজে গুরুত্বের সাথে ফলাও হচ্ছে অথচ এসবের ক্ষেত্রে কেবল অবনতি লক্ষণীয়। প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ যা দেশ ও দেশের মানুষের সাথে সম্প্রিক্ত। ডলারের তুলনায় টাকার মান কমে যাওয়া,সীমান্তে বাংলাদেশীদের নির্বিচারে গুলি করে হত্যা,সরকারের ব্যাংক লোন, ঢাকা সিটি করপোরেশনকে বিভক্তিকরণ,তত্বাবধায়ক ব্যাবস্তার বিলপ্তিকরণ,আইন শ্রিংখলার চরম অবনতিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ উন্নয়ণের ক্ষেত্রে সরকারের নানা ধরনের ব্যার্থতা মানুষের মন থেকে সরকারের প্রতি জনপ্রিয়তা অনেকটাই কমিয়ে দিয়েছে। এ ক্ষেত্রে বিরোধীদল ষড়যন্ত্র করছে, এ কথা বললে সরকার পার পাবেনা। সরকারের কোথায় দূর্বলতা আছে তা দেশের মানুষ ভাল করেই জানে। কেননা আগের চেয়ে লোকজন অনেক সচেতন হয়েছে। তাই সবক্ষেত্রে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র বললে সরকারের জনপ্রিয়তাই কেবল কমবে বলে মনে হচ্ছে।