২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ কামনা

অমিত

Published : 16 Feb 2011, 11:32 AM

Updated : 03 Oct 2022, 05:01 PM

১৭ তারিখ পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১০ম আসরের। শুভকামনা রাখছি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সেই সাথে বাংলাদেশের জন্যও। কেননা সফল সূচনার দায়িত্ব যে তারই কাঁধে। যদিও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আমাদের আসল অবস্থাটা একটু হলেও দেখিয়ে দিয়েছে আমাদের। একই অস্ত্রে যে সবাইকে ঘায়েল করা যায় না সেটি আমরা কেন যেন মাঠে গেলে বার বার ভুলে যাই। বড় দুঃখ লাগে কেউ যখন বলে আমাদের সাফল্য গুলো দুর্ঘটনা আর না হলে প্রতিপক্ষ সবল দলের দুর্বল বাছাই নিয়ে খেলার ফল। কিন্তু এর কোন প্রতিউত্তর তেমন ভাবে কি দিতে পেরেছি আমরা? আমি মনে করি এবার তা পারব। কারন সব খারাপের একটা সীমা আছে। সেই সীমায় আমরা চলে এসেছি। এবার আর পিছনে যাবার সুযোগ নেই। অবশ্য অনেকেই হয়ত বলতে পারেন, 'সে তো অনেকদিন ধরেই শুনছি। কই দেখার মতো কোন নজির তো পাই না?' । আমি তাদের দোষ দেব না। দেশের দলের এমন পারফর্মেন্স কার ভাল লাগে। তাদের আমি বলি, ভাই শুভ কামনা করে যান। দিন একদিন আমাদের হবেই। এছাড়া অভাগাদেশের এই আম জনতা আমরা আর কি বা করতে পারি।
আবারো শুভ কামনা বাংলাদেশ আর বাংলাদেশের ক্রিকেট দলের জন্য।