২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইভটিজিং নিয়ে নির্মিত শর্টফিল্মের পরিচালককে হত্যার হুমকি

জে জিয়া

Published : 07 Oct 2011, 05:38 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

ইভটিজিং নিয়ে নির্মিত শটফিল্ম এবং ফেরার পরিচালক বিডিনিউজ২৪.কম এর একজন নিয়মিত ব্লগার, বিএসসি ইঞ্জিনিয়ার,ও জাতীয় সাপ্তাহিক সত্যসমাচার পত্রিকার সহ-সম্পাদক মো: জিয়াউল ইসলামকে বেশ কিছুদিন যাবত ০১৬৭৫০৫৭৮৮,০১৯১৪৩১০৬০৮,০১৭১২৩৬২৭৩৩,এবং ০১৭৫৯২০১৩০০ মোবাইল নম্বর থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দেয়া হচ্ছে।

উল্লেখিত মোবাইল নম্বরগুলো থেকে মেয়ের কন্ঠে বলছে, যদি তাকে চাঁদা না দেয়া অথবা বিয়ে না করা হয় তাহলে সে গলায় ফাঁস দিয়ে বা বিষ খেয়ে মারা যাবে, না হয় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। মেয়েটির বাবার নাম মো: ইসমাইল হোসেন। বাড়ি সিরাজগঞ্জ সদয় থানা, আম বাগান কোয়াটার বলে জানা যায়। এ ব্যাপারে গতকাল পল্টন থানায় একটি সাধারন ডাইরি করা হয়েছে।