২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: শীঘ্রই জানানো হবে ব্লগারদের পরবর্তী কর্মসূচি

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক

Published : 24 May 2012, 01:11 AM

Updated : 24 Jun 2022, 12:12 AM

সবশেষ সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে (লিংক) অংশ নিয়েছিলো সচেতন ব্লগাররা। সাংবাদিকদের মাসব্যাপী কর্মসূচিতে সংহতিও জানানো হয়েছে ব্লগারদের তরফ থেকে। পাশাপাশি চলবে ব্লগারদের রাজপথের আন্দোলনও।

গত শুক্রবার ব্লগারস চত্বরে দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসেছিলেন ব্লগাররা। ছিলেন জাহেদ উর রহমান, আবু সুফিয়ান, সোহেল মাহমুদ, আইরিন সুলতানা, আরিফ হোসেন সাঈদ, মাহবুবুর রহমান, রাফে সাদনান আদেল, রোকন-উজ-জামান। ফোনে কথা হয়েছে কৌশিকের সাথে। পরবর্তী সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বিকেল চারটা পর্যন্ত। তারপর জম্পেশ আড্ডা।

পরের কর্মসূচি দু/একদিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে আশা করছি। তারপরই জানানো হবে সবাইকে।

সচেতন ব্লগার। সচেতন নাগরিক।