২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত পৃষ্ঠপোষকতা

ইমদাদ হক

Published : 08 Mar 2011, 10:01 PM

Updated : 24 Jun 2022, 12:46 AM

=
উপাচার্য ক্যাম্পাসে সক্রিয় ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন অজুহাতে বহিষ্কারের মাধ্যমে একক আধিপত্য বিস্তার করেছেন। দায়িত্ব গ্রহণের প্রায় দু'বছরে তিনি প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগ কর্মীকে গুরুত্বপূর্ণ কোনো কারণ ছাড়াই বিভিন্ন অজুহাতে আজীবনসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেন।  বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর অভিভাবক হিসেবে এমন ন্যক্কারজনক উস্কানির প্রতিবাদ করায় সম্পূর্ণ অযৌক্তিকভাবে, বিনা দোষে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি মাহী মাহফুজকে বহিষ্কার করা হয়।