২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটু খানি হাসুন

জাফর ইদ্রিস

Published : 31 Dec 2011, 05:26 PM

Updated : 24 Jun 2022, 12:24 AM

নেতাদের জ্বালাময়ী ভাষণ আর শুনতে ভালো লাগেনা। মঞ্চের ভাষণে ভিন্নতা থাকলেও সাজ ঘরের চরিত্রে কোন ভিন্নতা নেই। শুধু আমাদের মত আমজনতাকে মদন বানানো ছাড়া উহার ভিতরে কোন মৌলিকত্ব নেই। আমাদের নেতাদের ভাষণ বিবৃতি শুনে মনে হয় তাঁরা জনতার মনের খবর রাখেন না। তাদের বডি লেঙ্গুয়েজ ও মুখের বাচনভঙ্গি মাঝে মাঝে বাংলা পাঁচের মত মনে হয়। জনাব ফকরুলের বাচন ভঙ্গিটা কিছু স্মাইলিং হলেও জনাব হানিফের ভঙ্গিটা আমার কাছে একটু রূঢ় মনে হয়। তাই জাতীয় নেতাদের বলছি পরনিন্দা যতই করুন অন্তত মুখে হাসিটা রাখুন।