২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে হরতাল ডাকে না কেন?

তানভীর মাসুদ

Published : 06 Dec 2011, 10:11 PM

Updated : 24 Jun 2022, 12:26 AM

প্রশ্নটা আমার নয়, আমার মায়ের। আমার মা আমাকে মাঝেমাঝে এ-রকম অনেক প্রশ্ন করেন। এগুলো তার দেশপ্রেম-রাজনীতিসচেতনতার জায়গা থেকে করেন। আমি মায়ের এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর দিতে রবাবরই ব্যর্থ হই। এজন্য মাঝেমাঝে মায়ের মুখ থেকে 'গাধা' শব্দটা শুনতে হয়। ধিক, নিজেকে ধিক!