২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি সুন্দর নাম চাই…

ম, সাহিদ

Published : 03 Oct 2011, 10:29 AM

Updated : 24 Jun 2022, 12:30 AM

Image
সুন্দরের খোঁজে থাকা এই প্রবিন ব্যাক্তিটিকে সাহায্য করুন..........

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় একি মোর অপরাধ। বিদ্রোহী কবি কাজী নজরুলের এই গানে ফুটে ওঠেছে সুন্দরের জন্য আকুলতা। সুন্দরের ব্যখ্যা একেক জনের কাছে একেক রকম। আর তাই কোন সুন্দর নাম কিংবা সুন্দর কিছু করতে গেলে অনেক মানুষের সুপ্ত চিন্তার সুন্দর ভাবনা চিন্তার সংমিশ্রনে আসতে পারে একটি অনন্য অসাধারন কিছু……..।

কুমিল্লর একটি প্রত্যান্ত গ্রামে নয়নাভিরাম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে একজন দানশিল ও সমাজসেবক একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সর্ম্পুন আবাসিক ভাবে থেকে প্লে থেকে দশম র্পযন্ত ইংলিশ-বাংলা-ইসলাম শিক্ষার সংমিশ্রনে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটির কাজ প্রায় ৯০% সমাপ্ত হয়েছ। এমতাবস্থায় ঐ প্রতিষ্ঠানটির জন্য একটি সুন্দর আধুনিক এবং সৃজনশীল নাম প্রয়োজন। এ ব্যাপারে এই লেখাটি যারা পড়ছেন আপনাদের সবার নিকট একটি অথবা আপনার কাছে ভাল লাগে এরকম যতটা ইচ্ছা ততটা নাম মন্তব্যের ঘরে দিতে পারেন। এখানে পাওয়া নাম গুলি থেকে বাছাই করা যে নামটি গ্রহন করা হবে সেই ব্যাক্তিকে স্কুল প্রতিষ্ঠাতার পক্ষ হতে দেওয়া হবে বিশেষ সম্মাননা। এ ব্যাপারে আরো কিছু জানতে চাইলে মান্তব্যের ঘরে প্রশ্ন করুন আমি উত্তর দিব।

আমি আশা করি সবাই মিলে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি সুন্দর নাম খুজে দেবো এবং অন্তত কিছু কোমলমতি শিশু কিশোরের মুখে মুখে থাকবে সেই নাম। আর সেই নামটি হয়ত আপনারই আবিস্কার…………….

ধন্যবাদ সবাইকে আমার লেখাটি ধৈর্য ধরে পড়ার জন্য।।