২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিনিকে খুব মিস করছি

হাসান ইকবাল

Published : 26 Sep 2011, 04:06 PM

Updated : 24 Jun 2022, 12:31 AM

গতকাল আবারো দেখলাম বিকল্পধারার চলচিত্রকার তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত ছবি "অন্তর্যাত্রা"। রিনি কে খুব মিস করছি। রিনি, দারুন একটা চরিত্র এই ছবিতে। ভাইয়ের সাথে কি দারুন এক সখ্যতা..চায়ের বাগান ঘুরে বেড়ানো, লুডু খেলা, মজার মজার কথা বলা…ছবিটা দেখতে দেখতে সিলেটের পুরোনো আবহটা আবার ফিরে পেলাম। সেই বৃটিশদের পুরনো এফিটাফ গুলো দেখতে ইচ্ছে হলো। মৃত্যু কি প্রিয় মানুষদের দূরে ঠেলে দেয় নাকি আরও কাছে টানে! আর সবচেয়ে বড় সত্যি মনে হলো যে বিষয়টি ….মানুষের জীবন এক জটিল আবহে ঘুরপাক খায়। জীবন, মৃত্যু, প্রতিশোধ, মোহ, ভালোবাসা ..কতই অন্তর্জাল বিস্তৃত ক্ষুদ্র এই জীবনে।