২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব লন্ড‍‍‍নে তুমুল উত্তেজনা চলছে

শফিকুল ইসলাম জীবন

Published : 03 Sep 2011, 11:58 PM

Updated : 24 Jun 2022, 12:32 AM

পূর্ব লন্ডনে এখন টান টান উত্তেজনা। বর্ণবাদী ইংলিশ ডিফেন্স লীগ পূর্ব লন্ডনে বাঙালী কমিউনিটিতে হামলার জন্য অলগেট, লিভারপুল স্ট্রিট স্টেশনসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ড এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত তিন হাজার সদস্য এখন তাদের নিবৃত্ত চালাবার চেষ্টা করছে।তারাও পুলিশের ওপর খুবই মারমুখী।

ওদিকে পূর্ লন্ডনে ইস্ট লন্ডন মসজিদ, হোয়াইট চ্যাপেলরোড ও ভ্যালেন্স রোডে অবস্থান নিয়েছে বাঙালী কমিউনিটি ও পূর্ব লন্ডনের বিভিন্ন এথনিক কমিউনিটির হাজার হাজার মানুষ। আগের দিন কমিউনিটি নেতৃবৃন্দ তরুন এবং মধ্য বয়সি সব মানুষকে ইডিএল রুখতে রাস্তায় বেরিয়ে আসতে বলেছিল। এর মধ্যে আজ ফজরের নামাজের পরপরই নর্থ লন্ডনের একটি মসজিদের ইমাম নিমর্মভাবে খুন হয়েছেন। তাতে পরিস্থিতি আরও গরম হয়ে উঠেছে। পরিস্থিতি যে কী দাঁড়ায়!