২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: কুষ্টিয়ায় নিম্নবিত্তদের পাশে বিভিন্ন সংগঠন

ইবনে জামিল

Published : 15 Apr 2020, 02:51 PM

Updated : 23 Jun 2022, 11:09 PM

বর্তমান বিশ্বে কোভিড-১৯  এক আতঙ্কের নাম। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এই প্রায় দেড় মাসের মধ্যেই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

মহামারীর এই সময়  সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

মহামারীর এই সময় দেশের খেটে খাওয়া নিম্নবিত্ত শ্রেণির মানুষেরা বিপদে পড়েছে। তাদের দিন এনে দিন খাওয়ার রুটিনটি বন্ধ হয়ে গেছে।সরকার  ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেও তা সঠিক ভাবে পৌঁছাচ্ছে না এই জনগোষ্ঠীর কাছে।

এরকম সময়ে নিম্নবিত্ত শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বিভিন্ন পেশাজীবী মানুষ ও সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিভিন্ন ছোট বড় সংগঠনগুলো  কাজ করছে দিনমজুর ও দরিদ্র মানুষের জন্য। এই উপজেলার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও তাদের সাধ্যের মধ্যে থেকে মানুষের জন্য কাজ করছে।

বিভিন্নভাবে অনুদানের সংগ্রহ করে  তা নিম্ন আয় ও অবরুদ্ধ দশায় আয়হীন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে শ্যাডো পরিবার এবং তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ সালে  এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সংগঠন সিএইচপি (কাম ফর হোপলেস পিপল)।