২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসো মিলি বরষার আবাহনে!

সাজ্জাদ রাহমান

Published : 07 Jul 2017, 12:34 AM

Updated : 23 Jun 2022, 11:16 PM

ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের  বন্ধু কাজী শহীদ শওকত এর আমন্ত্রণে ১৪ জুলাই শুক্রবার যাচ্ছি ময়মনসিংহ।  আষাঢ়ে বাংলার প্রকৃতি দেখবো খুব কাছে থেকে।

আন্ত:জেলা বাস অথবা মাইক্রোবাস দুটোর একটা ডিসাইড হবে। মাইক্রোবাসটা স্পন্সর হিসেবে নেয়ার চেষ্টা করছি।  রওয়ানা হবো মহাখালী বাসস্ট্যান্ড থেকে সকাল ৮টায়।  ময়মনসিংহ থেকে রওয়ানা হবো সন্ধ্যায়।  ঘুরবো পাল তোলা নৌকায়।  দুপুরে খাবো গরম খিচুড়ি, সেটা ব্রহ্মপুত্র পাড়েই হতে পারে।  আরও ঘুরবো কৃষি ইউনিভার্সিটি, বোটানিক্যাল গার্ডেন।  পথিমধ্যে একটা মৎস হ্যাচারিতেও যাবো, যদি মাইক্রোবাসে যাই।

ওখানে কাজী শহীদ শওকত ছাড়াও ডিবিসির ময়মনসিংহ প্রতিনিধি আশরাফ সিজেল হোস্ট হিসেবে থাকবেন।  জনপ্রতি খরচ হবে ১০০০/- যদি বাসে যাই।  ভ্রমনের দিন মোটামুটি স্থির।  প্রাথমিকভাবে জুলফিকার জোবায়ের, মজিবর রহমান, নিতাই বাবু, ফারদিন ফেরদৌস, অনিক তাদের প্রাথমিক সম্মতির কথা জানিয়েছেন।

আগ্রহী বন্ধুরা মন্তব্য ঘরে জানান দিন।