০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হাবিপ্রবিতে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক ঢাবি ও শেকৃবি শিক্ষার্থী

সোহানুর শুভ

Published : 23 Mar 2017, 01:00 AM

Updated : 23 Jun 2022, 11:18 PM


গত ১৯ মার্চ থেকেই শুরু হয়েছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা।

পরীক্ষা পুরোপুরি সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার তৃতীয় দিনে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

হাবিপ্রবি ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাপ্তকে এফ ইউনিটে প্রক্সি দেয়ার সময় আটক করা হয়। এসময় ভর্তিচ্ছু শিক্ষার্থী কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের রিয়াজুল ইসলাকেও আটক করা হয়।

এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশি তৎপরতা আরো জোরদার করা হয়।