২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠেছে বইমেলা

নুরুন নাহার লিলিয়ান

Published : 10 Feb 2017, 10:31 PM

Updated : 23 Jun 2022, 11:19 PM

আমি দুই-একদিন পরপরই বইমেলায় যাচ্ছি। এবারের বই মেলাটা আমার জন্য অন্যরকম। অনেক বছর পর যেমন আমার নিজের বই প্রকাশ হয়েছে। তেমনি অনেক বছর পর নিজে বই মেলা যাওয়ার সূযোগ পেয়েছি। তাই নিজের একান্ত আবেগ দিয়ে বই মেলাটা উপভোগ করছি। প্রথম দিকে বইমেলা একটু হাল্কা থাকলেও গত দুই একদিন ধরে তা বেশ জমে উঠেছে।

আজ শুক্রবার । বইমেলার ১০তম দিন। আশাকরা যায় আজ থেকে নতুন বই প্রকাশ আর বিক্রি দুটোই বেড়ে যাবে। বইমেলার বিকাল, সন্ধ্যা আর রাতের স্থির চিত্র নিতে আমি ভুলিনা। এই সন্ধ্যার ছবিটা আমি ব্লগে দিলাম।