২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির আকাশে হেমন্তের ঘুড়ি

শাহাদাত হোসাইন স্বাধীন

Published : 02 Nov 2016, 09:53 AM

Updated : 23 Jun 2022, 11:22 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেমন্তের আগমনে ঘুড়ি উৎসবের আয়োজিত হয়েছে | গত ২৮ অক্টোবর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে মার্কেটিং বিভাগের উদ্যোগে এই উৎসব চলে |

উৎসবে শতাধিক ছাত্র-ছাত্রী  অংশগ্রহণ করে। উৎসবে আসা শিক্ষার্থীরা ঘুড়ি উড়িয়ে শৈশবকে খুজেঁ ফিরে।

উৎসবের অন্যতম আয়োজক মার্কেটিং বিভাগের হাদি সিয়াম বলেন, আগে ঘুড়ি উৎসব হলেও বেশ কয়েকদিন ধরে উৎসব হচ্ছিলো না। তাই ঐতিহ্য ধরে রাখতে আমরা  উৎসবের উদ্যোগ গ্রহণ করি ।

ঘুড়ি ওড়াতে আসা মাইদুল ইসলাম সিফাত বলেন| ঘুড়ি আমাদের গ্রাম-বাংলার এতিহ্য । আশা করি এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে|