২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকাররা ভাল করছে: গোলাম আযম

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 27 May 2011, 11:07 PM

Updated : 25 Jun 2022, 11:06 PM

করাচী, ১লা সেপ্টেম্বর ১৯৭১ (এপিপি)

জামাতে ইসলামীর আমীর গোলাম আযম অবিলম্বে জাতীয় পরিষদ বাতিল এবং যখনই সময় অনূকূল হবে তার সাথে সাথে সমগ্র দেশে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

গোলাম আযম সকল বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা এবং তাদের নেতৃবৃন্দকে শাস্তি প্রদানের আহ্বান জানান।

গোলম আযম বলেন,

কোন ভাল মুসলমানই তথা কথিত 'বাংলাদেশ আন্দোলনে'র সমর্থক হতে পারে না।

গোলাম আযম বলেন,

পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার জন্য একমন ও দেশ প্রেমিক লোকেরা একত্রে কাজ করে যাচ্ছেন।

রাজাকাররা খুবই ভাল কাজ করছে বলে গোলাম আযম উল্লেখ করেন।