২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহিরে দুই নেত্রী ভিতরে আমরা

জে জিয়া

Published : 18 May 2011, 09:39 PM

Updated : 24 Jun 2022, 12:43 AM

দুই নেত্রী বর্তমানে দেশের বাহিরে আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান বিরোধী নেত্রী খালেদা জিয়া এখন দেশের বাহিরে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোড়শ বিশ্ব আবহাওয়া কংগ্রেসে যোগ দিয়ে এখন সুইজারল্যান্ডের অবস্থান করছেন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে অবস্থান করছেন। তারা যার যার অবস্থান থেকে দেশের কথা তুলে ধরছেন। তবে আমার কথা হচ্ছে তারা যেন বিদেশীদের কাছে তাদের চরিত্র অনুযায়ী দলীয়ভাবে কাঁদা ছোড়াছুড়ি না করে। তারা যদি বিদেশে গেয়েও তাদের ঝগড়া চালিয়ে যান তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই তাদের উচিত দেশে এসে ঝগড়া করলেও চলবে দেশের বাহিরে ঝগড়া নয়। আর আমরা ভিতরে সাধারন জনগন বেশ ভালই আছি তবে গ্যাস এর দাম বাড়াতে বাস ভাড়া বাড়ানো হয়েছে এতে মানুষের কষ্ট হচ্ছে কারন মানুষের কোন আয় বাড়েনি। তাই সরকারে উচিত ছিল প্রাইভেট কারের গ্যাসের দাম শুধু বাড়ানো এতে করে ঢাকা শহরে যানজট কিছু হলেও কমতো। আর বাস মালিকরা তো গ্যাসের দাম বাড়ানো ঘোষণা দেওয়ার সাথে সাথে ডাকাতি করা শুরু করে দিয়েছে। আমি নিজে গাড়িতে চড়েছি ১৪ টাকার টিকিটের দাম ২০ টাকা দিয়ে কিনে। এটা কেমন বাংলাদেশ হচ্ছে তা কেউ কি খোঁজ রাখছে!