২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার আত্মহত্যা

মোঃ আসাদুজ্জামান

Published : 08 Jul 2015, 10:00 PM

Updated : 23 Jun 2022, 11:34 PM

মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার এই চেতনাকে আরও দৃঢ়ভাবে আঁকড়িয়ে আছেন বলেই আমরা বিশ্বের মানচিত্রে আজও বীরের জাতি হিসাবে সুপরিচিত। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ একমাত্র দেশ যারা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে। আর এই স্বাধীনতা লাভের পিছনে কতজনের যে আত্মত্যাগ আছে তা নতুন করে বলার কোন প্রয়োজন মনে হয় নাই। কিন্তু এই স্বাধীনতা অর্জনের জন্য যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারা কি শান্তিতে আছে? তাদের খোঁজ আমরা কতবার নিয়েছি? জানি বর্তমান সরকার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা যেমন ছাঁটাই করেছে, তেমনি অনেক সঠিক মুক্তিযোদ্ধাকে সংযুক্ত করেছে। কিন্তু তারপরেও আমরা তাদের সঠিক মুল্য দিতে পারি নাই । যদি সঠিক মুল্য দিতে পারতাম তবে কি আজ চট্টগ্রামে একজন সামান্য চাকুরিজীবী একজন মুক্তিযোদ্ধাকে ঘাড় ধরে গলাধাক্কা দিয়ে বের করে দিতে পারতো? আর সে অপমান সইতে না মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে আত্মহত্যা করতে হলো! তাহলে কোথায় গেল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? এর কি কোন জবাব আছে?